উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দাদের সহযোগীতায় হাসপাতাল রোডে শুরু হল ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ।এই রাস্তাটি ছোট হওয়ায় পথ চলতি মানুষদের যাতায়াতের প্রচন্ড অসুবিধা হত।তাই এই পদক্ষেপ গ্রহণ করেছে পৌরসভা।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্ত্তিক চন্দ্র পাল জানান, এই কাজের বিষয়টি তিনি সাধারন মানুষের সামনে তুলে ধরেন এবং তাদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে বলেন এই কাজের জন্য। কালিয়াগঞ্জ হাসপাতাল মোড়ের বাসিন্দা ও দোকানদাররা কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য তাদের নিজের ব্যাবস্যা বন্ধ করে জায়গা ছেড়ে এবং দোকান ভেঙে কাজ শুরু করার জন্য জায়গা দিয়েছে। এলাকা বাসীদের এই ভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ায় পৌরসভার পৌরপতি কার্ত্তিক চন্দ্র পাল এলাকাবাসীদের সাধুবাদ জানিয়েছেন। শুরু হয়েছে রাস্তা ও ড্রেনের কাজ। এলাকাবাসীরা ও দোকানদাররা জানান এলাকার উন্নয়নের জন্য তারা এই কাজকে সমর্থন করেছেন।
উত্তরদিনাজপুর